
মোহাম্মদ আরমান চৌধুরী, ইউ এ ই: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাত আঞ্চলিক কমিটির বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর, রবিবার, দুবাইয়ের মুশরিক পার্কে শতাধিক প্রকৌশলী, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।
বনভোজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী জহুর হোসেন শাহীন, এবং সভাপতিত্ব করেন সভাপতি প্রকৌশলী হাবিব উল্লাহ। বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রকৌশলী আবু তাহের ভূঁইয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে কয়েকজন সিনিয়র প্রকৌশলীর বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং সভাপতি হাবিব উল্লাহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
