
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা সোমবার (১৫ ডিসেম্বর ‘২৫) সকালে আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
পরিদর্শনকালে সর্বপ্রথম শ্যামনগর থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনবান্ধন পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন ও পুলিশি সেবাকে আরও কার্যকর করতে থানাভিত্তিক বিট পুলিশিং, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি শ্যামনগর থানার পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন কোন ভালো মানুষ যেন পুলিশের হাতে হয়রানি না হয় আর কোন অপরাধী যেন কোনভাবেই হার না পায় সেদিকে গুরুত্ব দিতে হবে। পুলিশের কাজ দুষ্টের দমন আর সৃষ্টির পালন সেটাই মনে রাখতে হবে। তিনি আরো বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন কে এমপি হল আর কে এমপি হল না এটা পুলিশের দেখার কাজ নয় পুলিশ সকলকে সমান চোখে দেখবে এটাই হচ্ছে পুলিশের কাজ একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশের যে আইন শৃঙ্খলার প্রয়োজন সেটাই করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ খালেদুর রহমান, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা, মোঃ পিয়ারউদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত), শ্যামনগর থানা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
