
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় প্রেসক্লাবের অর্থনৈতিক কার্যক্রম, কার্যনির্বাহী সদস্য সংখ্যা পুনর্গঠন, সাধারণ পরিষদ সদস্য তালিকা প্রকাশ এবং সদস্যদের নিয়মিত রিপোর্টিংয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া প্রেসক্লাবের কেয়ারটেকারের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সহ-সভাপতি জাহিদ সুমন, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাজী মুরাদ, কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, আবু সাইদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রেসক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নিয়মিত সভা এবং সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com