

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস ও দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে হরিণ শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাংস ও হরিণের অঙ্গপ্রত্যঙ্গ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের টেংরাখালী টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com