
সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি।সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ)অফিসার্সক্লাব মিলনায়াতনে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি এ সভায় প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দুষণের ভয়াবহতা, দুষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞানার্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালন করা, পলিথিন ব্যবহার বন্ধ করা ও আইন বাস্তবায়ন, বজ্য ব্যবস্থাপনা
সহ বিভিন্ন বিষয় আলোচনা সহ মাল্টিমিডিয়া প্রেজেন্টটেশন করা হয়।
রূপাপন্তরের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রভাষক জি আব্দুল ওহাব, শিক্ষক রনজিৎ বর্মন,প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম প্রমুখ। যুব ফোরামের সদস্য সহ নেতৃবৃন্দের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল সম্পর্কে এবং নিজেদের দক্ষতা বিষয়েও আলোচনা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com