
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাতাখালি ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জুম’আ মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। উদ্যোগটি এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সহায়তা হিসেবে ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
ফাউন্ডেশনের পরিচালক এইচ এম কাজলের সভাপতিত্বে এবং তৈয়েবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকবার হোসাইন, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা শহীদুল্লাহ এবং সমাজসেবক এম তৌহিদুজ্জামান মারুফ।
বক্তারা বলেন, দাফন ও গোসল সামগ্রী বিতরণের এ উদ্যোগ মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। স্থানীয় পর্যায়ে এ ধরনের সহযোগিতা আরও বাড়ানোর ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের হাতে দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com