
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা (শ্যামনগর) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল গাজী রাতের খাবার খেয়ে তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, “আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযুক্ত নারীও হাসপাতালে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “ঘটনার পর অভিযুক্ত নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ ও পূর্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com