

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। এর ভিত্তিতে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com