

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর গ্রামীণ রাস্তায় কয়েকজন পথচারীর উপর ঝাঁপিয়ে পড়ে। এতে শিশু সহ তিনজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে একজন শিশুর হাতে কামড়ের চিহ্ন পাওয়া গেছে, অন্য একজনের মুখে অপার জনের পাড়ে কামড় লেগেছে।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদেরকে দ্রুত এন্টি-রেবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে জানান, বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে শিশু ও প্রবীণরা এর শিকার হচ্ছেন বারবার। প্রশাসনের কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের একজন সদস্য বলেন, “গ্রামে অনেক বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়ায়। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
আহতরা হলেন, বুড়িগোয়ালিনী এলাকার সাত্তার মোল্লার মেয়ে হালিমা(১৭) এবাদুলের ছেলে আনারুল(১৬) নজরুল ইসলামের ছেলে আলামিন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com