শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিলাদ-দোয়া মাহফিল ও আনন্দ শোভাযাত্রা করেছে যুবলীগ।

আজ শুক্রবার (১৭ মে) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ‘দুর্গম পথের নির্ভীক যাত্রা’ শীর্ষক এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি লক্ষ্মীপুর জেলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। 

এর পূর্বে লক্ষ্মীপুর জেলা পরিষদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ পাটওয়ারী, লক্ষ্মীপুর যুবলীগ নেতা দিপু মাহমুদ ও লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রুবেল হোসেন রাজুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।