শীতের ভোরে ফজরের জামাতে মুসল্লিদের ভিড়, তরুণদের উপস্থিতি নজরকাড়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : শীতের কনকনে ভোরেও শহরের মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে আসার পরও অনেকেই ঘুম থেকে উঠে মসজিদে ছুটে আসছেন। ইমাম ও মসজিদের কমিটি সদস্যদের ভাষ্য, “যারা শীতের সকালে ঘুম ভেঙে ফজরের জামাতে অংশ নিতে আসছেন, তারা সত্যিই ভাগ্যবান; কারণ এটি একদিকে যেমন নিজেকে শৃঙ্খলাবদ্ধ করে, তেমনি এনে দেয় আধ্যাত্মিক শান্তি।”

বিভিন্ন মসজিদে দেখা গেছে—বয়স্কদের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের উপস্থিতিও উল্লেখযোগ্য। নামাজ শেষে অনেক মুসল্লি জানান, শীতের সকালে ফজর আদায় করতে পারা তাদের দিনকে আরও ইতিবাচক করে তোলে।

ইসলামী গবেষকদের মতে, শীতের ভোরে ফজরের নামাজ আদায় করা মুসলমানদের কাছে অতিরিক্ত সওয়াবের কাজ হিসেবে বিবেচিত হয়। তাই দিনের শুরুতে এই উদ্যোগকে তাঁরা ‘সৌভাগ্যের নিদর্শন’ বলে মনে করেন।