

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি:
রামগঞ্জে শীতার্তদের মাঝে ভালোবাসার উষ্ণতা (কম্বল) উপহার দিয়েছে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব ও ফেসবুক ভিত্তিক “প্রিয় রামগঞ্জ”।
আজ বুধবার সন্ধা ৬টায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব মিলনায়তনে ছিন্নমূল, রিক্সাচালক, পথশিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রায়হান মুন্সী, আজিজ শাকিল, সাঈদ আলম শাহীন, ইকবাল হোসেন, জাহীদ হোসেন সোহেল, রাসেল হোসেন নিরব, রাজন সালেহ, মোঃ শুভ, আবদুল্লাহ আল আমিন, পারভেজ হোসেন প্রমূখ।
উল্লেখ্য প্রতি বছরের ন্যায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের শুভাকাঙ্খি, সদস্য ও প্রথমবারের মতো ফেসবুক ভিত্তিক গ্রুপ “প্রিয় রামগঞ্জ” গ্রুপের সদস্যদের আন্তরিকতা ও ভালোবাসায় শীতার্তদের মাঝে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com