

স্টাফ রিপোর্টার :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী বলেছেন, ইতালি প্রবাসী বাংলাদেশীদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা শুরু হবে।প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এক তথ্য বিবরণীতে একথা বলা হয়েছে।পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলীর সাথে সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাতীয় পতাকাবাহী সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা-রোম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।’ইতালি প্রবাসী বাঙালিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দু’দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সাথে এই বৈঠক করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।এ বৈঠকে পানিসম্পদ উপমন্ত্রী বিমান প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি ডিও লেটার হস্তান্তর করেন।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনামুল হক শামীম বলেন, ‘আমার নির্বাচনী এলাকা নড়িয়া-সখিপুরসহ শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিট্যান্স যোদ্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ইতালি প্রবাসী বাঙালি ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন এ ফ্লাইট চালু করা প্রয়োজন।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com