

লক্ষ্মীপুর জেলায় ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেপ্তার করছে পুলিশ।
রোববার ভোররাত ৪ টার দিকে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত স্বপন নিষিদ্ধ সাবেক ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারী কলেজের সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়ার পিএস ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা, কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা-মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা স্বপনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনকে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com