

ভোরের পত্রিকা ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড়া হয়।
আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে বোনাসের টাকা তুলা যাবে।
রোববার (২৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতর-২২ এর উৎসব ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।
আগামী ২৭ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষকরা ঈদুল ফিতর-২২ এর উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com