
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ উপজেলার মেসার্স হায়দার তানিম ও মেসার্স সততা ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স হায়দার তানিম ইটভাটাকে ৫ লাখ টাকা এবং মেসার্স সততা ব্রিকফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটায় ইট উৎপাদন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ ইটভাটা ও পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com