

টেকনাফে (কক্সবাজার) প্রতিনিধি :
উত্তপ্ত শাহপরীরদ্বীপ। এ উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা শাহপরীরদ্বীপ এলাকায়। টানটান উত্তেজনা সর্বত্র। মোতায়েন করা হয়েছে পুলিশ ও। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি।তদন্ত করে উভয়পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
কক্সবাজার টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে রেজাউল করিম নামক একজনকে কুপিয়ে হত্যা করে । দাফন শেষ হওয়ার পরে খুনের প্রতিশোধ নিতে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিয়ে চলে যাওয়ার সময় সাইফুল নামের এক ছেলেকে হত্যা করে নিহতের স্বজন ও স্থানীয় কয়েকজন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া গ্রামের ইমান হোসেন হোসেনের ছেলে সাইফুল ইসলাম।
টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত রেজাউল করিমের আত্মীয় স্বজন অভিযুক্তদের বাড়ি ঘর পুড়িয়ে দেয় ।এবং ভাঙচুর করার পর দক্ষিণ পাড়া মসজিদ সংলগ্ন জোবাইররের দোকানে এসে সাইফুল নামের একজনকে অতর্কিত ভাবে হামলা করে চলে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি বলেন, রেজাউল করিম হত্যার ঘটনা তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। দুই পক্ষের কেউ আজ ও মামলা করে নাই। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।মামলা রুজু করার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com