

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত একিম সরদারের মেজো পুত্র রফিয়াল সরদার (৭৫) ও ছোট পুত্র কফিল উদ্দিন সরদার (৭০) আপন দুই ভাই কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায় মরহুম রাফিয়াল সরদার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার ছোট ভাই কফিল উদ্দিন সরদার এই মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১ টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে রাফিয়াল সরদার চার পুত্র, দুই কন্যা ও স্ত্রী এবং কফিল উদ্দিন সরদার এক পুত্র, তিন কন্যা ও স্ত্রী সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন।
শনিবার জোহর নামাজের পর তেঁতুলিয়া জামে মসজিদের মাঠে দুই ভাইয়ের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুল, কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লা তুহিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, নায়েবে আমির হাফেজ নুরুজ্জামান প্রমূখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com