

যশোরের শার্শায় পৃথক দুটি অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এসময় আয়না মতি (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়ানের হরিনাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক নারী মাদক ব্যবসায়ী আয়না মতি হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়ানে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে এক জনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে হরিনাপোতা গ্রামের পলাতক আসামী মুনসুর হোসেনের বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি টেংকি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়ানে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com