

নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরে বজ্রপাতে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু বজ্রপাতে সৌদি প্রবাসী নাদিম মুন্সী মারা যান
শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে সৌদি প্রবাসীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে মো. নাদিম মুন্সী (২৫), মহিষার ইউনিয়নের উত্তর মহিষারের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে কাচারব কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্লা (২১)।
এলাকাবাসীর বক্তব্য, বুধবার দুপুরে মাছের খামারে খাদ্য নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নাদিম মুন্সী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে গৃহবধূ আনোয়ার আকাশে মেঘ দেখে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। তার সঙ্গে থাকা গরুটিও মারা যায় বলে জানান।
অন্যদিকে সিফাত ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হয় শিশু সুরা মনি। তার খালা পলি আক্তার জানান, সুরা মনি তার মা তানজিলার কোলে ছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সুরা মনি খিচুনি দিতে থাকে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী হারুন হাওলাদার ও ছয়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাঝী মোহাম্মদ আবুল হোসেন বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com