
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা ও প্রকাশ নুরালী পাড়ার মেইন রাস্তায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মল ও গন্ধ যুক্ত বিস্ত্রী পানি রাস্তায় ভেসে এসে পরিবেশ নষ্ট করতেছে এমন অভিযোগ করেন অত্র এলাকাবাসী।
অত্র এলাকার (সাবেক) জাফর মেম্বার বলেন ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ময়লা ও পায়খানা যুক্ত গন্ধ পানি ভেসে এসে মেইন রাস্তায় চলে আসে।
এলাকাবাসীর ধারণা অনেক এনজিও এখানে কাজ করার পরে ও অবেহেলা করতেছ। এই সমান্য ময়লা যুক্ত পানি ক্যাম্প থেকে ভেসে এসে পরিবেশে নষ্ট করতেছে।
এলাকা বাসী বলেন, এনজিওদের অবহেলার কারণে এই পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে।
