

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বীথিকা বিনতে হোসাইন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন, চর মাটিন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বীথিকা বিনতে হোসাইন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি অর্পণ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com