লক্ষ্মীপুর-৩ আসনে প্রচারণার শেষ দিনে ড. রেজাউল করিমের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নাজমুল হোসেন,  বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে গণমিছিল করেছেন প্রার্থী ড. রেজাউল করিম।

সোমবার বিকেলে শহরের দক্ষিণ স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এই গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়।

গণমিছিলে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

ঝুমুর চত্বরে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার জন্য।

বক্তব্যে তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো তিনি কাছ থেকে দেখেছেন এবং জনগণের সমর্থন পেলে সেগুলো বাস্তবসম্মতভাবে সমাধানের চেষ্টা করবেন।

গণমিছিল ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুর-৩ আসনে ড. রেজাউল করিমের নির্বাচনী প্রচারণা শেষ হয়।