

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের গোলাম ফারুক পিংকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) ব্যালটের মাধ্যমে হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম) প্রতীক নিয়ে লড়েন।

লক্ষ্মীপুর-৩ আসনের শূন্যপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু এক লাখ বিশ হাজার পাঁচশত নিরানব্বই ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হোন।
নৌকার প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), তিনি পেয়েছেন তিন হাজার আটশত চুয়াল্লিশ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল)। তিনি পেয়েছেন দুই হাজার একশত' ছাব্বিশ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) পেয়েছেন পাঁচশত তেরো ভোট।

একশ'ত পনেরোটি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে এক লাখ আটাশ হাজার ছয়শত বারোটি। বাতিলকৃত ভোটের সংখ্যা এক হাজার পাঁচশত আটাশ । প্রদত্ত ভোটের শতকরা হার একত্রিশ দশমিক পঁচাশি ভাগ। নবনির্বাচিত সংসদ সদস্য পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা। বিজয়ের ঘোষণা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোলাম ফারুক পিংকু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতি তাঁর আস্থার সম্মান রাখতে পেরেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করেন। আমি সবসময় জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলাম। সামনে সবসময়ের জন্য আছি। তাদের পাশে থেকে আজীবন কাজ করে যাব।’
নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান।

তবে এদিন ভোট চলাকালে দুপুর সোয়া দুইটাটার দিকে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেয়া ও বের করে দেয়ার অভিযোগ এনে জাপা ও জাকের পার্টির প্রার্থী সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।
বারোটিটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে গঠিত এ আসনে মোট একশত পনেরোটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা চার লাখ তিন হাজার সাতশত চুয়াল্লিশ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ নয় হাজার ছিয়ানব্বই জন এবং নারী ভোটার এক লাখ চুরানব্বই হাজার ছয়শত আটচল্লিশ জন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com