
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন মনোনয়ন দাখিল করেছেন। অন্য দিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে ও বিকালের দিকে আলাদা ভাবে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এর স্ত্রী লুবনার মনোনয়নপত্র জমার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীই দায়ী হবেন। আর দল থেকে ডামি প্রার্থীর কথা বলা হয়েছে। এ কারণে আমার স্ত্রীসহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য এ লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
