

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। এদিকে মনোনয়ন চূড়ান্ত হওয়ায় রায়পুরে আনন্দ মিছিল করে উপজেলা আ.লীগের নেতাকর্মীরা।
রবিবার রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com