

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর-(১) রামগঞ্জ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রার্থী হাবিবুর রহমান পবন উচ্চ আদালত থেকে তার প্রার্থিতা ফিরে পেলেন।
আজ বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন পবনের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাত।
এর আগে গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ইসির উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনী অপরাধ ও অনিয়মের অভিযোগ এনে প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
এদিকে বুধবার বিকেল ৪ টার পবন তার ফেইসবুক একাউন্টে একটি পোস্ট দিয়ে প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি পোস্টে লিখছেন-আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া ! অবশেষে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থীতা ফেরত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমার প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার জন্যে।
আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জনগণের প্রতি সালাম, অনেক কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com