
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের দাসের বাড়ি এলাকা থেকে চাঁদনী আক্তার নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় মঙ্গলবার রাতে গৃহবধূর শাশুড়ি শাহিনুর বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্র ও জিডি সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে গৃহবধূ চাঁদনী আক্তার নিখোঁজ হন। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ গৃহবধূর শাশুড়ি শাহিনুর বেগম বলেন, 'আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কোথাও তাঁর কোনো হদিস মিলছে না। নিরুপায় হয়ে আমরা থানায় জিডি করেছি। আমরা এখন তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।'
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ ওই গৃহবধূকে খুঁজে বের করতে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com