

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৮ এপ্রিল ব্যালটের মাধ্যমে ৫ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
গতকাল রোববার (১০ মার্চ) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে এ বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়) শাখা-(২)-এর সিনিয়র সচিব মোহাম্মদ শাহজালালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো হলো লক্ষ্মীপুর সদর উপজেলার - লাহারকান্দি, দক্ষিণ হামছাদি, দালাল বাজার, বাঙ্গাখাঁ ও তেওয়ারীগঞ্জ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এ ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে না। সীমানার জটিলতা দেখিয়ে বারবার এসব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়ে নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com