

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী, লাহারকান্দি, বাঙ্গাখাঁ, তেওয়ারীগঞ্জ, দালাল বাজারসহ ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উৎসবমুখর পরিবেশে স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৪৫ টি সাধারণ ওয়ার্ডে ২'শ ৫১ জন এবং ১৫টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com