লক্ষ্মীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : স্থানীয়  কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শহর শাখার দায়িত্বশীল শিক্ষা বৈঠক আজ শনিবার অনুষ্ঠিত হয়। 

উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার মমিনুল হক। 

 বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  লক্ষ্মীপুর শহর শাখার নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারী শরীফ হোসেন শ‍্যামলের পরিচালনায় উক্ত শিক্ষা বৈঠকে আরো আলোচনা পেশ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন শহর শাখার সহ-সভাপতি ডা. হারুন দেওয়ান, সহ: সেক্রেটারী নুর ইসলাম সুমন, মাওলানা মো. ইলিয়াস, মাষ্টার নিজাম উদ্দীন, আজহার আলী প্রমুখ।