

মোঃ হাছান আহমাদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ইলেক্ট্রিশিয়ান জলিল সর্দার হত্যা মামলায় হারুন রশিদ নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকার অর্থ দন্ডে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলায় অপর ৩ জনকে খালাস প্রদান করা হয়। ২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে এই হত্যাকাণ্ড ঘটে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। নিহত জলিল সর্দার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের সিরাজ সর্দারের ছেলে। তিনি পেশায় ইলেক্টিশিয়ান মিস্ত্রি ছিলেন। দণ্ডিত অপরাধী হারুনুর রশিদ উপজেলার চরবংশী ইউনিয়নের মোঃ হযরত বেপারীর ছেলে।
খালাসপ্রাপ্তরা হলেন, আবুল কালাম ওরুপে কালু ব্যাপারী, মোঃ জাহিদ ওরুপে আবুল কাশেম, তোফায়েল পালোয়ান ও আক্তার হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি)অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত মামলায় বলা হয়, আসামী হারুনুর রশিদ পাশ্ববর্তী বেড়ীর পাশে মোবাইল ফোনে ডেকে নেয় জলিলকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরের দিন বেলা ১১ টার দিকে আওয়াল দেওয়ানের ধানক্ষেত থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সিরাজ সর্দার ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে ২০১৭ সালের ১ জানুয়ারি মামলা থেকে আক্তার হোসেনকে অব্যাহতি দিয়ে ৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত ৩ জনকে খালাস ও যুবক হারুনুর রশিদকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com