

মেঘনা নদীতে নদী খননের কাজ বন্ধ, লঞ্চ-ফেরি চলাচলে প্রতিবন্ধকতা
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে মজু চৌধুরী ঘাটে লঞ্চ ও ফেরি চলাচলে নাব্য সংকট বিদ্যমান। বিআইডব্লিউটিএ কর্তৃক ব্যবহার করা খনিকা-২৭ নামের যন্ত্রটি নষ্ট হয়ে দীর্ঘদিন ধরে কাজ করতে পারছে না। ফলে প্রতিনিয়ত নদীর খনন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং সরকারের রাজস্ব প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও নৌপরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, মেঘনা নদীতে নিয়মিত খনন না হওয়ায় লঞ্চ ও ফেরি চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। নদীর নাব্য সংকটের কারণে বড় লঞ্চগুলো অনেক সময় ঘাটে ভিড়তে পারছে না। তার মধ্যে রয়েছে ফেরিঘাটের সমস্যা জোয়ার বাটার উপরে চলে ফেরি ও লঞ্চ।
খনিকা-২৭ যন্ত্রটি কয়েক চলে আবার বন্ধ হয়ে যায় এটি বর্তমানে পুরোপুরি অকার্যকর। নদীর নাব্য বৃদ্ধির অভাবে সরকারি রাজস্ব প্রতিবছর ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয়রা জানান, যন্ত্রটি পুনরায় সচল করার জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা এ বিষয়ে এখনো মন্তব্য করেননি। তবে বিশেষজ্ঞরা বলছেন, নাব্য বজায় রাখতে দ্রুত সমাধান না নিলে পরিবহন ব্যবস্থা এবং রাজস্বের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com