
নাজমুল হোসেন : মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মুহাম্মদ হানিফ (মুরাদ) এবং লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট-এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকার পর্বের শুরুতে নবনিযুক্ত মাননীয় উপাচার্য মহোদয়কে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে জেলা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com