লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, মোশতাকুর সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর, ৩০ ডিসেম্বর: আজ মঙ্গলবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৭)। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন – নিউজ২৪)।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচন দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা:

যুগ্ম সাধারণ সম্পাদক: মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা)

কোষাধ্যক্ষ: সোহেল রানা (নাগরিক টিভি)

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর)

ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক: মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন)

দপ্তর সম্পাদক: রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর)

প্রচার সম্পাদক: নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)

কার্যনির্বাহী সদস্য: রাজীব হোসেন রাজু (দৈনিক আমার দেশ), মোঃ আফজাল হোসেন (সবুজ জমিন)

এদিকে সহ-সভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় পুনঃভোট আয়োজন করা হবে।

নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, “সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”