

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের সঙ্গে ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের ইলেভেন কেয়ার একাডেমি স্কুলের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।
পৌর প্রশাসক জসীম উদ্দিন বলেন, "নাগরিকদের মতামত ও পরামর্শ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে। সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ও টেকসই পৌরসভা গড়ে তুলতে চাই।"
এ সময় স্থানীয় বাসিন্দা রেজাউল করিম সুমন বলেন, "রাস্তার কাজ যেন এমনভাবে করা হয়, যাতে এক বছরের মধ্যে নষ্ট না হয়ে অন্তত পাঁচ বছর টিকে থাকে। উন্নয়ন যেন টেকসই হয়, সেটাই আমাদের দাবি।"
মতবিনিময় সভায় পৌরসভার কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com