

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, মদ কতটুকু খাবে তার আইন আছে এবং যিনি মদ বিক্রি করেন তার লাইসেন্স থাকতে হবে। কতটুকু প্রতিদিন মদ বিক্রি করেন তারও লাইসেন্স থাকতে হবে অর্থ্যাৎ আইনের মধ্যে সবাই আমরা আছি। আমরা বেআইনি কোন কাজ করবো না।
তিনি রোববার বিকেলে রায়পুর উপজেলার হাজীমারা পুলিশ ফাঁড়ীর পুলিশ সুপার ডে ও বিট পুলিশি সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
হাজিমারা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মফিজউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলতাফ মাষ্টার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন ভড়ুয়া ও দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরায়জী প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com