

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সঙ্গে রামগঞ্জ উপজেলার সকল শ্রেনী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হকের সভাপতিত্বে ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, শেখ শামছুল আলম বুলবুল, রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অপুর্ব কুমার সাহা,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com