

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম এর সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে।
গত শনিবার (১৮ নভেম্বর) সকালে কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জেলার শ্রেষ্ঠ সার্কেল সাইফুল আলম চৌধুরী, কমলনগর থানা মো. এমদাদুল হক, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার শ্রেষ্ঠ এসআই দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শ্রেষ্ঠ এএসআই বিবেচিত হওয়ায় এবং মুহাম্মদ কাওসারুজ্জামান, অস্ত্র উদ্ধার ও আবুল বাশার খন্দকার, লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা, অস্ত্র উদ্ধার করায় সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও ০১ জন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবধর্না প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাসান মোস্তফা স্বপন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআইও-১, ওসি (ডিবি), কোর্ট ইন্সপেক্টর, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com