

নিজস্ব প্রতিবেদক :
শুভ নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর ও জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায় প্রথম স্থান অধিকার করে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ১০ম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল হাসান সাকিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-০২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর জেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ.কে.এম.সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক পিংকু।
অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন আকন্দ ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট আনোয়ার হোসাইন আকন্দ ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com