
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, বুধবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি রায়পুর উপজেলায় গমন করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বামনী ইউনিয়ন পরিষদ, বামনী ইউনিয়ন ভূমি অফিস, বামনী কমিউনিটি ক্লিনিক এবং রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি পরিদর্শন করেন।
