

লক্ষ্মীপুর জেলায় ঝাটকা ইলিশ সংরক্ষণ সহ সকল ধরনের মা মাছ সংরক্ষণ ও নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে জেলা মৎস্য অধিদপ্তর।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
জেলা টাস্কফোর্স কমিটির সভা,মজুচৌধুরীহাট নৌ থানা অফিসার ইনচার্জ মো. সোহেল আহমেদ খাঁন জানান, জানুয়ারি ২০২৫ মাসে অভিযান করে মৎস্য আইনে ৭টি মামলায় ২৮ জন কে গ্রেপ্তারসহ ১৩ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। ১'শ ২০ কেজি ঝাটকা উদ্ধার এবং বালুমহাল সংক্রান্তে ৪টি অবৈধ ড্রেজার / বল্কহেড এর বিরুদ্ধে ৪টি মামলা ৪টি স্পীটবোট এর বিরুদ্ধে ৪টি মামলা নৌ আদালতে দাখিল করা হয়েছে।
ফেব্রুয়ারি ২০২৫ মাসে মৎস্য আইনে ১২ মামলা ৪৪ জন কে গ্রেপ্তার ১১ লাখ ৪৪ হাজার মিটার কারেন্টজাল উদ্ধারসহ ১১ টি বোট জব্দ। অবৈধ স্পিট বোট ৪টির বিরুদ্ধে মামলা। অবৈধ ড্রেজার এর বিরুদ্ধে ৬টি মামলা, বল্কহেড এর কাগজ ত্রুটির জন্য ৯টি মামলা দায়ের করা হয়েছে। গত ২ মাসের অভিযানে ভালো ফলাফল হবে বলে আশা প্রকাশ করেন মৎস্য বিভাগ।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পরিচালক জসীম উদ্দিন, নৌ পুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ সোহেল আহমদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, মেঘনা নদীতে ২ মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় নদীতে অভিযান কঠোর করা হবে। আজকের সভায় সে সিদ্ধান্ত হয়েছে সেই গুলো বাস্তবায়নে কাজ করা হবে। নিষিদ্ধ সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪০ কেজী করে চাউল বিতরণ করা হবে।
ইলিশ রক্ষায় সকলের সহযোগীতা প্রয়োজন। আইন অমান্য করে কোন জেলে যেন নদীতে মাছ ধরতে না পারে সেই লক্ষ্যে প্রশাসন, মৎস্য বিভাগ, কোষ্টগার্ড, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব যথাযত ভাবে পালন করার নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন - মৎস্যজীবী, কোষ্টগার্ড, নৌ পুলিশ, সাংবাদিকসহ প্রশাসন ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com