
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলা কারাগারে কারা কর্মকর্তাদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি লক্ষ্মীপুর জেলা কারাগারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কারা কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে হঠাৎ অসুস্থতা, হৃদরোগ বা দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দেওয়ার কৌশল শেখানো হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তাঁরা আরও জানান, জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
