

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন আওয়ামী লীগ।
গতকাল রবিবার (২৬ নভেম্বর) বিকালের দিকে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সেক্রেটারি ওবায়দুল কাদের।
অন্য দিকে বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ২ শত ৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ৩ শত আসনের মধ্যে ২টিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনগুলো হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই ২টি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
লক্ষ্মীপুর জেলার আসগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা তাদের নাম হলো- লক্ষ্মীপুর-১ আসন থেকে ড. আনোয়ারা হোসেন খান, লক্ষ্মীপুর-২ আসন থেকে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-৪ আসন থেকে ফরিদুন্নাহার লাইলী।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com