![]()

স্টাফ রিপোর্টার :
নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলা থেকে লক্ষ্মীপুর জেলা হয়ে চাঁদপুর জেলার সাথে রেল সংযোগ স্থাপনের জন্য জাতীয় সংসদে দাবি তুলেছেন এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।
তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিনের মাধ্যমে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে লক্ষ্মীপুর জেলার রেল স্থাপনের বিষয় জানতে চাওয়া হয়।
এসময় স্পিকারকে ধন্যবাদ জানিয়ে এমপি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, পাশ্ববর্তী জেলা নোয়াখালী ও চাঁদপুরে রেল সংযোগ রয়েছে। কিন্তু লক্ষ্মীপুর জেলা নেই। অল্প কিছু পথে রেল সংযোগ স্থাপন করলে উপকৃত হবে লক্ষ্মীপুর জেলার ১৮ লক্ষ নাগরিক।
জবাবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী জেলা এবং অর্থনৈতিকভাবে উন্নত। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। জিডিপি বেড়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলায় রেল লাইন স্থাপন হবে। তবে সময়ের ব্যাপার। ১৮ লক্ষ মানুষ কম নয়। মন্ত্রনালয় বিষয়টি দেখবে বলে আশ্বাস দেন রেল মন্ত্রী।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com