লক্ষ্মীপুর জেলার রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার, সম্পাদক সুমন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আনোয়ার হোসেন ঢালী সভাপতি (আমাদের সময়) ও এম, আর সুমন (ইত্তেফাক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন।

গতকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকালের দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল রায়পুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

লক্ষ্মীপুর রায়পুর প্রেক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ (যুগান্তর ), মিজানুর রহমান মোল্ল্যা (সমকাল), যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ (আমার সংবাদ ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজিব (ভোরের পাতা ), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ ), নির্বাহী সদস্য কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, মাহবুবুল আলম মিন্টু, মো. মোস্তফা কামাল ও কামাল উদ্দিন এবং মুকুল পাটওয়ারী নির্বাচিত।

নবনির্বাচিত সম্পাদক এম, আর সুমন বলেন, সাংবাদিকদের মান উন্নয়ন, রায়পুর উপজেলা প্রেসক্লাবের ক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ পরিকল্পিত উন্নয়নে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।