

১৪ই মার্চ সোমবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইট ভাটায় মােবাইল কোর্ট পরিচালনাকালে পাশাপাশি ০৬ টি ড্রাম চিমনি উপড়ে ফেলা হয় এবং চুল্লীগুলাে পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়। লাইসেন্স বিহীন ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করায় চর আলগী ইউনিয়নের চর সেকান্দর এলাকায় আল মাদানী ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুর রবকে কে সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা এবং চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকায় হাওলাদার ব্রিকসের স্বত্বাধিকারী মাে. আব্দুল
মালেককে একই অপরাধে ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা আরােপপূর্বক আদায় করা হয়। অত্র মােবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মােহাম্মদ আবুল হাসনাত খাঁন। সার্বিক সহযােগিতায় ছিলেন ফায়ার সার্ভিস, রামগতি এবং রামগতি থানা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com