

লক্ষ্মীপুর জেলায় পাঁচ হাজার ৪'শ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবা সহ জিহাদ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে।
এ সময় তার কাছে থাকা লেডিস হাই হিল জুতার ভিতর থেকে ৫ হাজার ৪'শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com