

লক্ষ্মীপুর জেলায় নৌ-অঞ্চলে যুক্ত হচ্ছে ৩টি আধুনিক লঞ্চ টার্মিনাল।
গত শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাট এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
(বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের) নৌ-সংরক্ষণ ও পরিচালক বিভাগের (যুগ্ম পরিচালক) শ.আ. মাহফুজ উল আলম মোল্লা (সজল) জানান, শীঘ্র ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌ-টার্মিনাল করা হবে লক্ষ্মীপুর জেলার ৩টি নৌ-রুটের পয়েন্টে।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মজু চৌধুরী হাটের লঞ্চঘাট, কমলনগর উপজেলার মতির হাট লঞ্চঘাট, রামগতি উপজেলার বদ্দারহাট ও শরিয়তপুর জেলার আলু-বাজার লঞ্চ টার্মিনাল। ১টি প্যাকেজের আওতায় ৪টি লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে। আশা করি ২০২৫ সালের মধ্যেই এই টার্মিনালগুলোর নির্মাণ কাজ শেষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিআইডব্লিউটিএ বন্দর-বিভাগের (উপ-পরিচালক) মো. বশির আলী খান, নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com