

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এতে বিটিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. জহির উদ্দিনকে সভাপতি এবং ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রির্পোটার ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে সাংবাদিক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান। এতে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও বিটিভির জেলা প্রতিনিধি মো. জহির উদ্দিনকে সভাপতি এবং ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রির্পোটার ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যারা হচ্ছেন, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি এমজে আলম ও জনকন্ঠ এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন ভূঁইয়া মুরাদকে সহ-সভাপতি করা হয়। এছাড়া যুমনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবিরকে যুগ্ম সম্পাদক, অপরাধ বিচিত্রার প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে কোষাধ্যক্ষ, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. ইউসুফকে দপ্তর সম্পাদক, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান সবজুকে আইন বিষয়ক সম্পাদক, আফরোজা আক্তার রাঙ্গাকে মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য করা হয় মো.রফিকুল ইসলাম, আহাম্মদ আলী, ঢাকা মেইলের রুবেল হোসেন ও আবদুল্যাহ আল ফারুক।
এ সময় সংগঠনের উপদেষ্টা পদে অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, কামাল হোসেন ও কামাল উদ্দিন হাওলাদারকে মনোনীত করা হয়।
সভায় সাংবাদিক ইউনিয়নের সদস্যদের কেউ মৃত্যুবরণ করলে কল্যাণ তহবিল থেকে তাৎক্ষণিক দাফনের জন্য পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান ও পরবর্তীতে আরও তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়াও সদস্যদের অসুস্থতাজনিত কারণে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com